ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবেশে ডাকাতির অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গত শনিবার রাত নয়টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডাকাতির শিকার ইসহাক মিয়া (৩০) বাদী হয়ে গতকাল রোববার দ্রুত বিচার আইনে সরাইল থানায় মামলা করেছেন। এতে আটক হওয়া কামাল মিয়া (২৫) ও মোশাররফ হোসেন (৩৫) নামের দুজন ও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। কামাল সরাইল উপজেলার মালিগাঁও গ্রাম ও মোশাররফ সৈয়দটুলা গ্রামের বাসিন্দা।