পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটার কাউয়ার চর এলাকা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত আটটার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।