নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাইনগর গ্রামে রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২৪) নামের যুবলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টার দিকে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
রাশেদুলের বাড়ি বারাইনগর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে রাশেদুল আমিশাপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে পৌঁছালে সাত-আটজন দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা রাশেদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়।