পিরোজপুর শহরের বলেশ্বর সেতু এলাকা থেকে গতকাল ইয়াবাসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সাকিল আহমেদ (৩৫)। বাড়ি শহরের মধ্যরাস্তা মহল্লায়। তিনি পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) হাচনাইন পারভেজ বলেন, সাকিলকে ১৩টি ইয়াবা বড়িসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায়ও নতুন করে মামলা হবে।