রংপুরের কাউনিয়া উপজেলায় মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামায়াতের আরেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আবু রায়হান (৩৫)। তিনি কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের জামায়াতের সদস্য। এ নিয়ে এ ঘটনায় তিনজন গ্রেপ্তার হলেন।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের চইতার মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আবু রায়হানের আগে গ্রেপ্তার হওয়া দুজন বর্তমানে তিন দিনের রিমান্ডে রয়েছেন। তাঁরা হলেন টেপা মধুপুর ইউনিয়ন জামায়াতের সদস্য মোরশেদ আলী (৩৬) ও শহিদুল ইসলাম (৩৫)। গত বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, রিমান্ডে থাকা দুই জামায়াত নেতার স্বীকারোক্তি অনুযায়ী আবু রায়হানকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।