
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোলাই মদসহ সুমন বড়ুয়া (৩০) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত চৌধুরী বলেন, পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া বসাকপাড়া রাস্তার মোড় থেকে মাদক বিক্রির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।