রাজধানীর উত্তরা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন চার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার এক খুদে বার্তায় ডিবি এ তথ্য জানিয়েছে। ওই বার্তায় আরও জানানো হয়, অভিযানের সময় বিপুল পরিমাণ উগ্রপন্থী বই, বিদেশি মুদ্রা ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।