রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজারে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শেরে বাংলা নগর থানার দায়িত্বরত কর্মকর্তা শামসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জাহাঙ্গীরের লাশ রাজধানীর অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) আছে।