রাজধানীর শাহবাগের মৎস্য ভবন এলাকায় আজ বুধবার সকাল ১০টার দিকে বাসের চাপায় কমলা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, আজ সকালে মৎস্য ভবন এলাকায় তানজিল পরিবহন ও একটি বিআরটিসি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন কমলা। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।