রাজধানীর কদমতলী থানা এলাকার শ্যামপুরে একটি কারখানায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চার ব্যক্তি দগ্ধ হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি-সংলগ্ন রানী স্টিল মিলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
দগ্ধ হওয়া ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন এনামুল হক, সাইফুল ইসলাম, কামরুল হাসান ও জাবেদুল ইসলাম। তাঁদের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পালের ভাষ্য, দগ্ধ হওয়া ব্যক্তিদের অবস্থা গুরুতর।