রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত হিসাবরক্ষক ওয়ালিদ হাসানকে তাঁর দপ্তরে ঢুকে লাঞ্ছিত করেছেন কর্মচারী ইউনিয়নের আওয়ামী লীগপন্থী নেতা-কর্মীরা। এ সময় প্রশাসন শাখার জ্যেষ্ঠ সহকারী শমসের আলীকে মারধর করা হয়। ঘটনার পর পরই বিএনপিপন্থী এই কর্মকর্তা নগর ভবন ত্যাগ করেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওয়ালিদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।