রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ত্রিশকাহনিয়া এলাকার আবদুল আলীর সঙ্গে একই এলাকার মহব্বত ভান্ডারীর বিরোধ চলছে। এর জের ধরে গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মহব্বত ভান্ডারী ও আবদুল আলীসহ ছাড়া উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হন। তাঁদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।