লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই পক্ষের পাল্টাপাল্টি গুলিতে এমদাদুল হক মিল্লাত নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার জালিয়াকান্দি গ্রামে। আজ রোববার রাত দশটার দিকে নতুনহাট বাজারের পাশে এ ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, দিদার বাহিনী ও সোলায়মান বাহিনীর লোকদের মধ্যে গোলাগুলিতে এমদাদুল নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, তিনি সোলায়মান বাহিনীর একজন সদস্য ও এলাকায় ডাকাত হিসেবে পরিচিত।