ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মাহাবুব আলমের বাড়িতে গতকাল শনিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। মাহাবুব আলমের পরিবার সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে ডাকাত দলের ১৩-১৪ জন সদস্য বাড়ির ফটক ও দ্বিতল ভবনের মূল দরজার তালা কেটে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে ঘরের ড্রয়ারে রাখা ৬৪ হাজার টাকা, বাড়ির নয়টি মুঠোফোন ও ১২-১৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকার সম্পদ লুট করে। মাহাবুব বলেন, ডাকাতেরা সবাই লুঙ্গি পরা ছিল। ওসি মো. আমিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।