সংক্ষেপ

লাশ উদ্ধার

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল চারটার দিকে উপজেলার শিতলাইপাড়া গ্রামের একটি তামাকখেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের সুরতহাল চলছিল। নিহত তহুরা খাতুন (২৩) শিতলাইপাড়া গ্রামের আবুল হাশেমের স্ত্রী। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ও র্যা ব যৌথভাবে অভিযান চালিয়ে আবুল হাশেমকে আটক করেছে। পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় তহুরা খাতুনের ভাই আফফান আলী থানায় একটি জিডি করেন। এতে তিনি উল্লেখ করেন, তাঁর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল দুপুরে এলাকার কৃষকেরা লাশ দেখে পুলিশকে খবর দেন। বিকেল চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।