কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাপের গারার হাজি বাপের খোলা নামক এলাকা থেকে গতকাল রোববার তারেকুল ইসলাম ওরফে মানিক (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তারেকুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। তারেকুলের ভাই নুরুল আমিন বলেন, সম্পত্তি দখল করতে তারেকুলকে খুন করে থাকতে পারে। পেকুয়া থানার এসআই আবদুল মতিন বলেন, ‘এখনো নিশ্চিত নই, তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে কি না।’