মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম গ্রাম থেকে গতকাল মঙ্গলবার জসিম উদ্দিন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ইমামনগর গ্রামের সবুর উদ্দিনের ছেলে। পুলিশ, স্থানীয় ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায় জানায়, স্থানীয় কাটিগ্রাম বাজারের আবদুল মজিদের রুটির দোকানের কর্মচারী ছিলেন জসিম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।