চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম জুট মিলস গেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন জানান, এসকেএম জুট মিলস গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তিনি জানান, সম্ভবত রাস্তায় গাড়ির ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন।