খুলনার ডুমুরিয়া উপজেলায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে। ডুমুরিয়া থানার ওসি সুভাষ বিশ্বাস বলেন, উপজেলার বাসস্ট্যান্ডের পাশে ও সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের ঝোপের ভেতর থেকে তোয়ালে ও কাঁথায় মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পান পথচারীরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। নবজাতকটি ছেলে। তার বয়স এক সপ্তাহ হতে পারে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।