অবৈধভাবে লিবিয়া যাওয়ার পথে ৩৯ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেলা তিনটার দিকে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।