নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় মৎস্য কর্মকর্তারা শরীয়তপুরের বিভিন্ন স্থান থেকে ১২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছেন। গতকাল শুক্রবার ভেদরগঞ্জ উপজেলা সম্মেলনকক্ষে ওই নৌকাগুলো নিলামে বিক্রি করা হয়েছে।
১২টি নৌকা ৩ লাখ ১১ হাজার টাকা বিক্রি করা হয়। নিলামে উপস্থিত ছিলেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) প্রবীর রায় ও ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান।