শাহজালালে দুই কেজি সোনাসহ যাত্রী আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক হওয়া যাত্রীর নাম মো. মাইনুদ্দিন (২৯)। মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে ঢাকায় আসেন তিনি।
শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া দুই কেজি সোনার দাম প্রায় এক কোটি টাকা।