বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে গতকাল রোববার সকালে এক মাদ্রাসাশিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় তিন বখাটে। আহত শিক্ষককে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বাগধা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নাজমুল হোসেন গতকাল সকালে মাদ্রাসার একটি কক্ষে কয়েকজন ছাত্রকে প্রাইভেট পড়াচ্ছিলেন। এ সময় গ্রামের বখাটে রহমান ধামা, আলম কারিকর ও শহীদ খান মাদ্রাসায় কেন প্রাইভেট পড়ানো হচ্ছে—নাজমুলের কাছে এর কারণ জানতে চায়। একপর্যায়ে বখাটেরা শিক্ষককে পিটুনি দেয়।