গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের হলদেডোবা এলাকার শীতলক্ষ্যা নদী থেকে গতকাল রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের পরনে ছিল জিনসের প্যান্ট ও সাদা রঙের ছাপা ফুলহাতা শার্ট। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) খান মো. আবুল কাশেম বলেন, লাশটি অন্তত ১৫ দিনের পুরোনো।