ঝিনাইদহের শৈলকুপায় আতিয়ার খাঁ নামের এক কৃষককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের লোকজন ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে কৃষক আতিয়ার খাঁর ওপর হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।