সংঘর্ষ

রাতে টর্চের আলো চোখে পড়া নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা। এর জের ধরে সকালে দুই পক্ষের সংঘর্ষ। আহত হন সাতজন। ঝিনাইদহের সদর উপজেলার জিতড় গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ১০ জন গ্রামবাসী বলেন, গত বুধবার রাতে ফুরসন্দী ইউনিয়নের জিতড় গ্রামের রাস্তায় চলাচল করার সময় চোখে টর্চের আলো পড়লে গ্রামের আবদুল ও লিটনের মধ্যে বচসা হয়। এ নিয়ে পরদিন দুই পক্ষের আলোচনা সমাধান ছাড়াই শেষ হয়।