নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সুমনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল ও দুটি খালি ম্যাগাজিন। সুমন সন্ত্রাসী আলমাস বাহিনীর সক্রিয় সদস্য। নারায়ণগঞ্জ প্রতিনিধি|