সন্দেহভাজন ছয় সাইবার অপরাধী আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে র‍্যাব।

আজ শনিবার সকালে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁদের আটক করে র‍্যাব-২-এর একটি দল।

র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তায় জানানো হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ ও কাগজপত্র পাওয়া গেছে।