সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আংটিহারা এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে ৭০ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় কাঠ পাচারকারীরা পালিয়ে যান। কোস্টগার্ড কয়রা উপজেলার আংটিহারা স্টেশনের পেটি অফিসার হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত কাঠের মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা।