সুন্দরবনে বন্দুকসহ বনদস্যু গ্রেপ্তার

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সুপদিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে একটি দুই ব্যারেলের বিদেশি বন্দুকসহ বনদস্যু মোস্তাক মল্লিক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব-৬।
তিনি মঞ্জু বাহিনীর সদস্য। তাঁর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামে। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিনটি গুলি, ৫৯টি ৫০০ টাকার ভারতীয় নোট, একটি মুঠোফোন ও আটটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
র্যা ব-৬–এর কমান্ডার লেফটেন্যান্ট মো. মাহফুজুল বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মোস্তাককে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।