সুন্দরবন থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

পক্ষিদিয়ার চরসংলগ্ন সুন্দরবন থেকে একটি এলজি বন্দুকসহ সাতটি গুলি উদ্ধার করেছে স্থানীয় কোস্টগার্ড সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে পরিত্যক্ত অবস্থায় ওই বন্দুকসহ সাতটি গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি অভিযানে থাকা কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ডের দক্ষিণ অঞ্চলের পাথরঘাটা স্টেশন কমান্ডার সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, আজ বিকেল তিনটার দিকে সুন্দরবন এলাকায় বিশেষ অভিযানে পক্ষিদিয়ার চর সংলগ্ন সুন্দরবন এলাকা থেকে একটি এলজি বন্দুক, সাতটি গুলি, তিনটি রামদা ও একটি লোহার পাইপসহ পাঁচটি মুঠোফোন সিম উদ্ধার করা হয়। ওই পাঁচটি মুঠোফোন সিমের মধ্যে একটি ভারতীয় সিম রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।