সড়কে বালু রাখায় ২ জনকে অর্থদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কে বালু রাখার দায়ে আজ শনিবার দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী হাকিম ও ইউএনও মু. খায়রুজ্জামান এ দণ্ড দেন।

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় স্মৃতিস্তম্ভের দেয়াল ঘেঁষে রাস্তায় বালু রাখার দায়ে বালু ব্যবসায়ী গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের মো. মনিরুল ইসলাম ও পৌর সদরের শিবপুর গ্রামের শুকুর শেখকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মু. খায়রুজ্জামান জানান, হাইওয়ে আইন ১৯২৫ সালের ৩ ধারায় ১০ হাজার টাকা করে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।