নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে গতকাল সোমবার একটি হত্যা মামলার আসামিরা বাদীপক্ষের ১৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছেন। ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন তাঁদের ১২টি বসতবাড়িতেও।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের সাধন মিয়া হত্যা মামলার আসামি বজলু মিয়া, জগলু মিয়া, মাসুম মিয়া ও কামাল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এ হামলা চালায়। তারা সাধন মিয়ার ১৫ জন আত্মীয়কে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।