দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রাম এলাকার ধানখেত থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পরিমল চন্দ্র (২৭) নামের এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিমলের বাড়ি নবগ্রামে।
নিহত পরিমলের পরিবার সূত্রে জানা গেছে, তিনি ধান-চালের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো গত বুধবার বিকেলে ধান কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর তিনি বাসায় ফেরেননি। গতকাল সকালে নবগ্রাম সড়কের পাশে ধানখেতে তাঁর হাত-পা বাঁধা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁর বাড়িতে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।