সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সান্তান গ্রামে গতকাল বুধবার প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সান্তান গ্রামের জেহের আলীর সঙ্গে তাঁর ভাই রওশন আলীর জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রওশন, তাঁর ছেলে রবিউল ইসলামসহ ১০-১২ জন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা জেহের আলী (৫০), তাঁর স্ত্রী বিউটি খাতুন (৩৫) ও ছেলে ফিরোজ হোসেনকে (২৫) মারধর করেন। পুলিশ এসে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রওশন, রবিউল ও মোস্তফাকে গ্রেপ্তার করে। থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।