নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন আইনজীবী নুর মোহাম্মদ, ইংরেজি মাধ্যমিক স্কুলের শিক্ষক মুনতাসির আলম ও ব্যবসায়ী এ কে এম সালাউদ্দিন। গতকাল সোমবার ভোররাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মুরাদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭। তাঁদের তিনজনেরই বাসা পাঁচলাইশ ও খুলশী এলাকায়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, হিযবুত তাহ্রীরের তিন সদস্য গোপন বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিতে র্যাব তাঁদের গ্রেপ্তার করে।