নারায়ণগঞ্জে বিজিবির দুই সদস্য হত্যা মামলার আসামি হেফাজতে ইসলামের মহানগর শাখার সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান আত্মসমার্পণ করেছেন। এরপর তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন ফেরদাউসুর রহমান। এরপর তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।