চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে ১১৫টি স্বর্ণের বার নিয়ে যাওয়ার সময় বেলাল উদ্দিন (২৬) নামের এক যাত্রীকে আটক করেছে র্যাব-৭। গতকাল রোববার সন্ধ্যায় বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকা থেকে একটি লাগেজসহ ওই যাত্রীকে আটক করে র্যাব। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। র্যাব-৭ চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব তাঁকে আটক করে।