রাজধানীর বাড্ডা এলাকা থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এঁরা হলেন মাজহারুল আলম (২৭), আশরাফুজ্জামান (৪২) ও শাহবাজ হোসেন (২২)। র্যা বের দাবি, এই তিনজন আন্তর্জাতিক মাদক পাচারকারী দলের সদস্য। এঁদের কাছ থেকে উদ্ধার হওয়া কোকেনের বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।