১৭ দালাল আটক

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ জন দালালকে আটক করেছে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে এ অভিযান চালায়। থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন বলেন, এ দালালেরা হাসপাতালে আসা রোগীদের জোর করে প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার নামে মোটা অঙ্কের টাকা আদায় করে। বিনিময়ে বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের (দালাল) মোটা অঙ্কের কমিশন দেয়। চাঁদপুর প্রতিনিধি|