গাজীপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ ২৩ জনকে আটক করেছে। গত বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, গত বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০৫ বোতল ফেনসিডিল, ৬০ লিটার মদ, ৭ কেজি গাঁজা ও ২৫০টি ইয়াবা বড়ি উদ্ধার এবং ২৩ জনকে আটক করা হয়েছে। তবে তিনি আটকৃত ব্যক্তিদের নাম জানাতে পারেননি। গাজীপুর প্রতিনিধি|