রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ২৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে পরিত্যক্ত অবস্থায় এ সোনাগুলো পাওয়া যায়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সানজিদা অনুসূয়া জানান, ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে জি-৯ নম্বর আসনের নিচ থেকে মোট তিন কেজি ২৫৬ গ্রাম ওজনের এই সোনার বার উদ্ধার করা হয়। এগুলো পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর ছিল। কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।