পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, উপজেলার তেঁতুলিয়া, ডিগ্রি, দাঁড়ছিড়া নদী, রামনাবাদ, কাজল ও বুড়াগৌরাঙ্গ নদে একাধিক অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। পরে নির্বাহী হাকিমের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।