৬৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক থেকে ৬৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভূজপুর থানার পুলিশ হেঁয়াকো বাজার থেকে এগুলো উদ্ধার করে। এ সময় ট্রাকচালকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন ট্রাকচালক আবুল খায়ের (৬০) ও মো. রাছিম (১৫)। তাঁদের বাড়ি পার্শ্ববর্তী মিরসরাই উপজেলায়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবির জানান, ফেনী থেকে ট্রাকে করে আসা ফেনসিডিলের একটি বড় চালান গহিরা-হেঁয়াকো সড়ক ধরে ফটিকছড়ি উপজেলার ওপর দিয়ে চট্টগ্রাম নগরে যাচ্ছিল।