৬ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে জাকের মাঝি নামের এক বর্গাচাষি নিহত হওয়ার ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা হয়েছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৮-১০ জনকে।
ওসি বলেন, মামলার এজাহারভুক্ত ছয়জনকে রোববার গ্রেপ্তার করা হয়েছে।