সিলেট নগরের মোগলাবাজার থানার পুলিশ একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ ‘চকলেটবোমা’সহ দুই ব্যক্তিকে আটক করেছে। অটোরিকশাটি সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে নগরে ঢোকার মুখে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। আটক দুই ব্যক্তি হলেন নগরের শাহ পরান থানা এলাকার তাজুল ইসলাম (২২) ও জকিগঞ্জের লোহারমহল গ্রামের বলাই মিয়া (২৩)। পুলিশ বলছে, ছয়টি বস্তায় চকলেটবোমা রাখা ছিল। এগুলো হাতে তৈরি। এ ব্যাপারে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।