যৌন নিপীড়ন
যৌন নিপীড়ন

কামরাঙ্গীরচরে মেয়েশিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগে কিশোর আটক

রাজধানীর কামরাঙ্গীরচরে ৪ বছরের এক মেয়েশিশুকে যৌননিপীড়নচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন এক কিশোরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

শারীরিক পরীক্ষার জন্য মেয়েশিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়েটির এক স্বজন বলেন, গতকাল রাত নয়টার দিকে লিপস্টিক দেওয়ার কথা বলে শিশুটিকে নিজ কক্ষে ডেকে নেয় পাশের ঘরের ভাড়াটে কিশোর। মেয়েটির অভিভাবকের খোঁজাখুঁজি–ডাকাডাকির পর ঘরের দরজা খোলা হয়। তখন মেয়েটি ঘটনার বিবরণ দেয়। তার বিবরণ অনুযায়ী, তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেছে কিশোর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা জানার পর স্থানীয় লোকজন জড়ো হন। তাঁরা কিশোরকে পিটুনি দেন। পরে তাঁরা তাকে পুলিশের হাতে তুলে দেন। তাকে আটক করে পুলিশ।