চোরাই মুঠোফোন কেনাবেচায় ২০ জন গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চোরাই মুঠোফোন কেনাবেচায় জড়িত ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁদের কাছ থেকে ৬৬৪টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব বলছে, সোমবার রাতে র‌্যাব–৩ মুঠোফোন চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে।  

র‌্যাব–৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই হওয়া মুঠোফোন কেনাবেচা করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল রাজ্জাক, হাদীদ ইকবাল, মো. মাসুদ, রাশেদ ঢালী, মো. ইব্রাহীম, আরিফুর হোসেন,  জাকির তালুকদার, মো. জুয়েল, মো. রাসেল, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, ফেরদৌস রায়হান সাগর, সুলতান খান, মো. সাব্বির, মো. আসলাম, উজ্জল, বাচ্চু ঢালি, মো. সুজন, সফিকুল ইসলাম ও মো. জহির।