মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর ‘বন্ধু’কে মৃত্যুদণ্ড

ঢাকার আশুলিয়ায় চার বছর আগে ইলিম সরকার নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পাশাপাশি স্ত্রীর ‘বন্ধু’কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মাসুদ করিম আজ রোববার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুজনই জামিনে গিয়ে পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. বিল্লাল হোসেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৮ মার্চ আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি বাসায় ইলিম সরকারকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁর স্ত্রী সুলতানা আক্তার ও তাঁর পূর্বপরিচিত রবিউল করিমের বিরুদ্ধে ২০২২ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আইনজীবী বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ইলিম সরকারের স্ত্রীর সঙ্গে একই এলাকার বাসিন্দা রবিউল করিমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারলে ইলিম সরকারকে ছুরিকাঘাত করে বাসার ভেতরে হত্যা করা হয়।