রাজধানীর হাজারীবাগ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার হাজারীবাগ থানার পুলিশ দিনব্যাপী এ অভিযান চালায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো হানিফ (৩১), মো. হান্নান (৫২), হাফিজ হাওলাদার (৩০), মাইকেল (৫০), মো. ফারহান (৩০), মো. শাওন (২৮), মো. মানিক (৩২), মাহমুদা (৩৫), মো. হাসান (৩৫), মো. সুমন (৪৮), মো. মানিক (৩৭), রিপাত (২৪), মো. আরিফ (২৮), জহিরুল ইসলাম (৩৮), মো. আনসারুল্লাহ (২৫), সাকিব আহমেদ (২০), মীর আবিব ওরফে জয় (২২), হিটলার (৩৮), মো. ফারুক (৩৫), মানিক মিয়া (২৯), মো. সুমন (৪০), নাহিদুল ইসলাম (৩০), রোমান হোসেন (২১), সাদিম হাওলাদার ওরফে সজীব (৩৫), মো. শাহাদাৎ (২৪), শহিদুল ইসলাম (৩৪), আমির হামজা পনির (৩১), মো. সালাউদ্দিন (২৮) ও একজন কিশোর অপরাধী।
হাজারীবাগ থানার বরাত দিয়ে ডিএমপি জানিয়েছে, বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক ব্যবসার অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১২টি ইয়াবা বড়ি, ২৪ পুরিয়া গাঁজা ও ১টি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে।